শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, চীনকে হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, চীনকে হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
২৮৯ বার পঠিত
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, চীনকে হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনকে এবার কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। ‘বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুত’ এমন হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, তারাও যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে এই পালটাপালটি হুমকি দ্বিপাক্ষিক কূটনীতিতে আরো শঙ্কা বাড়লো বলে মনে করা হচ্ছে।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময়ে চীনকে ফের শুল্কযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চীনসহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ওই দেশগুলো আমেরিকার পণ্যে যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও ততো বেশি শুল্ক চাপাবো’।

এরপর যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, ‘আমেরিকা যদি যুদ্ধই চায়, তা শুল্কযুদ্ধ হোক বা বাণিজ্যযুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত’।

বেইজিংয়ের এই হুমকির পর পালটা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমরাও তৈরি। যারা শান্তি চায়, তাদের যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হয়’। যে কোনো রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। পিট বলেন, ‘এজন্যই আমরা নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছি।

চীন বা অন্য কারো সঙ্গে যুদ্ধের মোকাবিলা করতে গেলে আমাদের শক্তিশালী হওয়া দরকার। প্রেসিডেন্ট (ট্রাম্প) বোঝেন যে এই শক্তির মাধ্যমেই শান্তি আনা সম্ভব’। -নিউ ইয়র্ক পোস্ট



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন