শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন ট্রাম্প, ফরাসি প্রধানমন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন ট্রাম্প, ফরাসি প্রধানমন্ত্রী
৫০১ বার পঠিত
সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন ট্রাম্প, ফরাসি প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ’ করছেন বলে অভিযোগ তুলেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়ো। শুধু তাই নয়, ‘মার্কিন হস্তক্ষেপ বিশ্বের আইন হয়ে উঠেছে’ এমনটাও মন্তব্য করেন তিনি।

ফরাসি ডানপন্থী ন্যাশনাল র‍্যালি পার্টির প্রাক্তন নেত্রী এবং তিনবারের প্রেসিডেন্ট প্রার্থী লে পেনকে সম্প্রতি অর্থ আত্মসাতের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর এই নেত্রীকে ‘মুক্ত’ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে, ট্রাম্প লে পেনকে ‘ডাইনি হান্ট’-এর শিকার হিসেবে চিহ্নিত করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক বিশ্বাসের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি লিখেছেন, ‘ফ্রি মেরিন লে পেন!’

এরপর গতকাল শনিবার প্রকাশিত লে প্যারিসিয়েন ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে ফরাসি প্রধানমন্ত্রী বেয়রুকে জিজ্ঞাসা করা হয়ে, তিনি কি বিশ্বাস করেন যে, ট্রাম্পের কথা ফরাসি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ?

জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এবং এই হস্তক্ষেপ বিশ্বের আইন হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘দেশে যা ঘটে, তা ওয়াশিংটনে পৌঁছে যায়।’

ফরাসি প্রধানমন্ত্রী আগের অবস্থা আর এখনকার অবস্থার তুলনা করে বলেন, এক শতাব্দীর তিন-চতুর্থাংশ ধরে আমরা বিশ্বাস করে আসছি যে, গণতন্ত্র এবং আইনের শাসন নিয়ে আমাদের ধারণাটি অপ্রতিরোধ্যভাবে বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিল। যুক্তরাষ্ট্রের চারপাশের জোটটি ঠিক এটাই ছিল : স্বাধীনতার জোট। আমরা হঠাৎ আবিষ্কার করছি যে, পৃথিবী বদলে গেছে।

এর আগে, গত সপ্তাহে প্যারিসের একটি আদালত লে পেনকে চার বছরের কারাদণ্ড দেয়। সাজার মধ্যে দুটি স্থগিত রয়েছে এবং বাকি দুটি সাজার অধীনে তাকে গৃহবন্দী করে রাখা হবে।

সেই সঙ্গে তার রাজনৈতিক পদে থাকার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এটি কার্যকরভাবে তাকে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে অযোগ্য করে তোলে।

প্রসিকিউটরদের মতে, প্রবীণ এই রাজনীতিবিদ ইউরোপীয় পার্লামেন্টের সহকারীদের কাজ পরিচালনার জন্য ইইউ তহবিল ব্যবহার করে ফ্রান্সের কর্মীদের বেতন দিয়েছিলেন। তবে তিনি অন্যায় কাজের কথা অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিলের প্রতিশ্রুতি দিয়েছেন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের