মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রশাসন | শিরোনাম | সাবলিড » গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা নিহত বেড়ে ৬২ হাজার
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা নিহত বেড়ে ৬২ হাজার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আর্টিলারি, হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা তীব্র করেছে।
গাজা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় তাঁবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন, মাহমুদ এবং হাইথাম হামদান।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে আর্টিলারি শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী, সেইসঙ্গে সাঁজোয়া যান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলে আবাসান শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করেছে।
গাজা সিটির শুজাইয়াতেও ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে। এ ছাড়া আর্টিলারি হামলা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিশাল একটি বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রাফায় তারা একটি আবাসিক ব্লক গুঁড়িয়ে দিয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ে8হাজার ৯৮৩ জনে পৌঁছেছে। সেইসঙ্গে আহত হয়েছে এক লাখ ১৬ হাজার ২৭৪ জন।
তবে গাজার সরকারি মিডিয়া কার্যালয় বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ব্যক্তি মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 