শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » পোপের শেষকৃত্য যোগ দিতে রোমে ট্রাম্প
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » পোপের শেষকৃত্য যোগ দিতে রোমে ট্রাম্প
৩৬৭ বার পঠিত
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোপের শেষকৃত্য যোগ দিতে রোমে ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের অপ্রত্যাশিত প্রথম বিদেশ সফর। এই সফরে তার সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।

প্রয়াত পোপের সঙ্গে খুব বেশি ভালো সম্পর্ক ছিল না মার্কিন প্রেসিডেন্টের। পোপ ফ্রান্সিস অভিবাসীদের গণহারে বহিষ্কারের জন্য ট্রাম্পের স্বাক্ষরিত নীতির তীব্র সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও পোপের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য রোমে পৌঁছেছেন ট্রাম্প। শনিবার (২৬ এপ্রিল) তিনি ভ্যাটিকানে প্রায় ৫০ জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন। বিশাল এই কূটনৈতিক সমাবেশে ১০ জন রাজাও উপস্থিত থাকবেন।

ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার। আর সেটি হলে, গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পর প্রথমবারের মতো দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হতে পারে।

যদিও জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার পর সামরিক বৈঠকের কারণে তিনি পোপের শেষকৃত্যে অংশ নিতে নাও যেতে পারেন।

অন্যদিকে, ট্রাম্পের জন্য রোমে কোনও বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তিনি ‘কিছু লোকের’ সঙ্গে দেখা করবেন, যার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও রয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘সত্যি বলতে, পোপের শেষকৃত্যে থাকাকালীন বৈঠক করা একটু অসম্মানজনক।’

এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও পোপের শেষকৃত্যে যোগ দেবেন। বাইডেন একজন ধর্মপ্রাণ ক্যাথলিক এবং ফ্রান্সিসের ঘনিষ্ঠ ছিলেন। তিনি স্বাধীনভাবে রোমে ভ্রমণ করবেন বলে জানিয়েছে তার কার্যালয়। যদিও সাবেক প্রেসিডেন্টরা সাধারণত শেষকৃত্যের জন্য এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করে থাকেন।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন