শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
৪৫০ বার পঠিত
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ।

রোববার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৪০ জনে পৌঁছেছে। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ।

হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৌরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে। এছাড়া বন্দরের আশপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা ৫০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন।

এই ঘটনার ভিডিওতে দেখা যায়, তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুনে লেলিহান শিখা উড়ছে। বিস্ফোরণস্থল থেকে লোকজনকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায়। এ সময় বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির অবিশষ্টাংশের আঘাতে অনেককে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ঘটনায় সরকারি তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার জন্য ওই অঞ্চলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন তিনি।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন