বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২
চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই পালাতে পারেননি। দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় ২২টি অগ্নিনির্বাপক যান ও ৮৫ জনের একটি দমকল বাহিনী। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে।
লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন কমিটির সেক্রেটারি হাও পেং জানান, অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্রুত তদন্ত করে আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
চীনে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনা সেই ধারাবাহিকতায় সর্বশেষ এবং অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি 