সোমবার, ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমোদন পেল পাকিস্তান
বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমোদন পেল পাকিস্তান
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ফ্লাই জিন্নাহ’র পর এবার পাকিস্তানের আরেক এয়ারলাইনস ‘এয়ারসিয়ালকে’ সরাসরি ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আমরা এয়ারসিয়ালকে অনুমোদন দিয়েছি। এ বিষয়ে আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছি।নিয়ম অনুযায়ী, এয়ারসিয়ালকে এখন বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করে ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে।
কর্তৃপক্ষ জানায়, এয়ারসিয়াল শুধু বাংলাদেশ-পাকিস্তান রুটেই ফ্লাইট পরিচালনা করবে না, বরং মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রুটে ট্রানজিট সুবিধাও দেবে।
পাকিস্তানের শিয়ালকোটভিত্তিক এয়ারসিয়াল ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে। তাদের ছয়টি এয়ারবাস রয়েছে।এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লাই জিন্নাহ-কে করাচি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় বেবিচক।
বাংলাদেশের পাকিস্তানের হাইকমিশনার মো. ইকবাল হুসেইন বলেন, অনুমোদন পাওয়া সাপেক্ষে এয়ারসিয়াল দুই মাসের মধ্যেই ঢাকা রুটে ফ্লাইট চালু করতে পারবে।
তিনি জানান, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বিমান বহর সম্প্রসারণের কাজ করছে।
উল্লেখ্য, পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএ ২০১৮ সালে আর্থিক ক্ষতি ও যাত্রীসংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশে তাদের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 