শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » আমাজন জঙ্গলে নতুন কারাগার নির্মাণ করছে ফ্রান্স
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » আমাজন জঙ্গলে নতুন কারাগার নির্মাণ করছে ফ্রান্স
৫৩৩ বার পঠিত
সোমবার, ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমাজন জঙ্গলে নতুন কারাগার নির্মাণ করছে ফ্রান্স

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ফ্রান্স তাদের বিদেশি ভূখণ্ড ফ্রেঞ্চ গায়ানায় একটি নতুন হাই-সিকিউরিটি কারাগার নির্মাণ করতে যাচ্ছে। দেশটির আইনমন্ত্রী জেরাল্ড ডারমানাঁ জানিয়েছেন, মাদক পাচারকারী ও চরমপন্থিদের আটক রাখতে এই কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার এক সাক্ষাৎকারে ডারমানাঁ বলেন, মাদক সরবরাহ চেইনের প্রতিটি স্তরের সংগঠিত অপরাধ দমনই আমাদের লক্ষ্য।

তিনি জানান, ৪০০ মিলিয়ন ইউরো ব্যয়ে কারাগারটি নির্মিত হবে এবং এটি ২০২৮ সালের মধ্যেই চালু হতে পারে।

এই কারাগার নির্মাণ করা হবে আমাজনের গভীর জঙ্গলে, ফ্রেঞ্চ গায়ানার উত্তর-পশ্চিমাঞ্চলের সাঁ-লোঁ-দ্যু-মারনি এলাকায়। ১৮৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত সেখানে প্রায় ৭০ হাজার ফরাসি অপরাধীকে নির্বাসিত করা হয়েছিল।

ডারমানাঁর মতে, কারাগারটি ৫০০ বন্দিকে ধারণ করতে পারবে এবং একটি বিশেষ সুরক্ষিত শাখায় থাকবে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য পৃথক ব্যবস্থা।

তিনি বলেন, এই কারাগারে থাকবে একটি কঠোর ও নিয়ন্ত্রিত পরিবেশ, যা আমাদের সবচেয়ে প্রভাবশালী মাদকপাচারকারীদের কার্যত অক্ষম করে দেবে।

তিনি আরও বলেন, ফ্রান্সের মূল ভূখণ্ডে থাকা মাদক নেটওয়ার্কের শীর্ষ নেতাদের বিচ্ছিন্ন করতে এবং মাদকপথের শুরুতেই অপরাধীদের আটক রাখতে এই কারাগার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ফ্রেঞ্চ গায়ানা মূল ফ্রান্সের একটি অংশ হওয়ায় সেখানে নাগরিকেরা ফরাসি ভোটাধিকার, সামাজিক নিরাপত্তা ও ভর্তুকি সুবিধা পান। তবে ভৌগোলিক দূরত্বের কারণে এই কারাগারে রাখা বন্দিরা তাদের অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ করতে পারবে না বলে দাবি করেছেন ডারমানাঁ।

ফরাসি কর্তৃপক্ষ অনেক দিন ধরেই কারাগারে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে লড়াই করছে। হাজার হাজার ফোন এখনও কারাগারে ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের