শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মান সেনাবাহিনীতে কট্টরপন্থার হুমকি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মান সেনাবাহিনীতে কট্টরপন্থার হুমকি
৩৪৫ বার পঠিত
সোমবার, ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মান সেনাবাহিনীতে কট্টরপন্থার হুমকি

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জার্মানির সামরিক বাহিনীতে কট্টর মনোভাব পোষণকারী সদস্যের সংখ্যা তুলনামূলক কম হলেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা বলছেন বিশ্লেষকেরা৷

জার্মান সমারিক বাহিনীর গবেষণা প্রতিষ্ঠান বুন্ডেসভেয়ার সেন্টার অব মিলিটারি হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বলছে, শতকরা এক ভাগের কম সদস্য কট্টর ডানপন্থি মনোভাব পোষণ করেন৷ গবেষণায় দেখা গেছে, সামরিক বাহিনীতে কর্মরতদের শূন্য দশমিক ৪ ভাগ সদস্য কট্টর ডানপন্থি মনোভাব পোষণ করেন৷ তাছাড়া সেনাবাহিনীতে নিয়োজিত বেসামরিক ব্যক্তিদের শূন্য দশমিক আট ভাগ সদস্য এমন মনোভাব পোষণ করেন৷ অবশ্য এই সংখ্যা সাধারণ জার্মানদের তুলনায় অনেক কম৷ সাধারণ জার্মানদের পাঁচ দশমিক চার ভাগ মানুষ তাদের মনে এমন মনোভাব লালন করেন৷

তাছাড়া গবেষণায় আরো কিছু বিষয় বেরিয়ে এসেছে, যা উদ্বেগেজনক৷ যেমন, সদস্যদের ছয় দশমিক চার ভাগ উগ্র স্বদেশপ্রেম লালন করেন আর তিন দশমিক পাঁচ ভাগের মধ্যে বিদেশিদের প্রতি বিদ্বেষ লক্ষ্য করা গিয়েছে৷

বুন্ডেসভেয়ার সেন্টার অব মিলিটারি হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ২০২২ সালে এই গবেষণাটি পরিচালনা করে৷ গবেষণায় মোট চার হাজার ৩০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং ১৮টি ছোট গ্রুপে আলোচনার আয়োজন করা হয়৷

অবশ্য সাম্প্রতিক সময়ে সামরিকবাহিনীর সদস্যরা ডানপন্থি আচরণের উতিহাস বিবেচনায় নিয়ে বলা যায়, নতুন এই গবেষণার ফলাফল অনেকটাই ইতিবাচক৷

যেমন ২০২২ সালে ফ্রাংকো এ. নামে এক লেফটেনেন্ট দোষী সাব্যস্ত হন৷ সিরীয় শরণার্থীর ছদ্মবেশে তিনি রাষ্ট্রের জন্য হুমকি এমন এক কাজ করার পরিকল্পনা করছিলেন৷ তার আগে ২০১৭ সালে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কিছু সদস্য অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন৷ জার্মানির কোনো কোনো সংবাদমাদ্যম ‘ছায়া সেনাবাহিনী নামে’ সেনাবাহিনীর ভেতরে একটি গোষ্ঠীর কথা বার বার বলছিল, তবে গোয়েন্দা সংস্থা তা বিবেচনায় নেয়নি৷

উল্লেখ্য, জার্মান সামরিক বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা দুই লাখ ৬০ হাজার৷ এর মধ্যে এক লাখ ৮০ হাজার সেনাসদস্য এবং ৮০ হাজার বেসামরিক সদস্য রয়েছেন৷

ইতিবাচক, নাকি নেতিবাচক?

জরিপের এই ফলাফলকে ইতিবাচক হিসেবে দেথছেন গবেষণা দলের সদস্য মার্কুস স্টেইনব্রেশার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘হ্যাঁ আমি বলবো, এই ফলাফলে এক ধরনের স্বস্তি রয়েছে৷’’ যদিও তিনি জানান, এই ফলাফলের মানে হলো, সেনাবাহিনীতে একটি গোষ্ঠী উগ্রবাদী মনোভাব পোষণ করেন৷

তার আগে ২০২৩ সালে এমনই এক জরিপ করেছিল জার্মানির গোয়েন্দা সংস্থা৷ সেই জরিপে মোট এক হাজার ৪৯টি সন্দেহভাজন উগ্রবাদী ঘটনার তদদন্ত করে সংস্থাটি৷ তার মধ্যে ছিল ৭৭৬টি উগ্র ডানপন্থি ঘটনা, ২২টি বামপন্থি এবং ৫১টি ইসলামিস্ট মনোভাবের সাথে সংশ্লিষ্ট ঘটনা৷

তবে সম্প্রতি প্রকাশিত এই গবেষণার কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করছেন কোনো কোনো বিশ্লেষক৷ ডুসেলডর্ফ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সের কট্টর ডানপন্থা বিষয়ক গবেষক আংকে হোফস্টাডট মনে করেন, অ্যাকাডেমিক দিক থেকে গবেষণাটি ভালো হলেও সামরিক বাহিনীর নিজেদের একটি দপ্তর থেকে এটি করা হয়েছে৷ তিনি বলেন, তারা একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তারা গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেছে৷ কিন্তু বিষয় হলো, যাদেরকে নিয়ে গবেষণা করছে গবেষণাকারী প্রতিষ্ঠানটি এর ভেতেরই অবস্থান করছে৷

এদিকে যে সময়ে গবেষণাটি করা হয়েছিল, সেই সময়ে অর্থাৎ, ২০২২ সালে সামরিক বাহিনীতে কট্টরপন্থার বিস্তার ঠেকাতে যাচাইবাছাই চলছিল৷ এই বিষয়টি বিবেচনায় রেখে গবেষণার সময়কাল নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ বলেন, উত্তরদানকারীরা গবেষণার সময়ে প্রভাবিত হয়ে থাকতে পারে৷

কর্তৃপক্ষ কি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে?

শুধুমাত্র দেশের সার্বভোমত্বের ওবং সংবিধান রক্ষার জন্যই নয়, গণতান্ত্রিক অধিকারের সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করাও জার্মান সামরিক বাহিনীর আইনি দায়িত্ব৷ যেমন, কেউ উগ্রপন্থা প্রদর্শন করলে তার বিরোধিতা করা সামরিকবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে৷

তবে বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে যেই সময়ে জার্মান সমাজে কট্টরপন্থা ক্রমশই স্বাভাবিক হয়ে উঠছে, ঠিক সেই সময়ে সামরিক বাহিনীতে কট্টরমনোভাব দূর করতে কর্তৃপক্ষের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন হোফস্টাডট৷

তিনি বলেন, ‘‘এমন মনোভাব ঠেকিয়ে রাখতে সেনাবাহিনীতে অনেক চেষ্টা রয়েছে৷ তাদের অনেক সেমিনার হচ্ছে, মিটিং হচ্ছে এবং রাজনৈতিক শিক্ষার ব্যবস্থা রযেছে৷ কিন্তু মূলে গিয়ে দেখা যায়, আধুনিক ডানপন্থি মনোভাবের বিষয়ে খুব বেশি সচেতনতা নেই৷’’

অবশ্য গবেষক স্টেইনব্রেশার অনেক আশাবাদী৷ তার মতে, জার্মান সামরিক বাহিনী কট্টর ডানপন্থা রুখতে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি, এটি এখন গুরুত্ব পাচ্ছে৷ আমি ন্যাটোর দেশগুলোর একটি আন্তর্জাতিক গবেষণা দলেও যুক্ত রয়েছি এবং নিরপেক্ষভাবে আমি বলতে পারি যে, কট্টরপন্থা রুখতে জার্মান সামরিক বাহিনী অগ্রণী ভূমিকা রাখছে৷’’

তবে এই বিষয়ে সতর্কবার্তাও দেন তিনি৷ তার মতে, সামরিক বাহিনীতে জনবল বাড়াতে বদ্ধপরিকর সরকার৷ সরকার সামরিকবাহিনীর কিছু খাতও বাড়াতে চায়৷ এমন পরিস্থিতিতে কট্টরপন্থার মতো বিষয় যাচাই-বাছাই করা কঠিন হয়ে উঠকে পারে৷

আর গবেষক হোফসআডের মনে করেন, ‘‘আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না৷ আমরা বলতে পারি, ওহ হ্যাঁ, শতকরা একভাগেরও কম, সব ঠিকই আছে ৷’’

‘‘কিন্তু এটি হিমশৈলের চূড়ার মতো হতে পারে৷ আমাদেরকে পুরো অংশটুকু নিয়েই কথা বলতে হবে,’’ বলেন তিনি৷



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের