বুধবার, ২৮ মে ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » চেয়েছিলাম নির্বাচন, পেয়েছি পদত্যাগের নাটক : সালাহউদ্দিন আহমেদ
চেয়েছিলাম নির্বাচন, পেয়েছি পদত্যাগের নাটক : সালাহউদ্দিন আহমেদ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম।পদত্যাগের নাটক দেখতে চাইনি। অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা চাই, আর কোনও স্বৈরাচারের উৎপত্তি যেন না হয়। সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেয়ার দাবি জানান।
তিনি বলেন, শেখ হাসিনা বিগত দিনে ব্যাপক দুর্নীতি করেছেন। অর্থনীতিবিদরা বলেছেন, দুর্নীতির টাকা দিয়ে ২৪টি পদ্মা সেতু করা যেতো।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 