বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর এবিসি নিউজের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্যটি নিশ্চিত করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে অগভীর, মাত্র ২০ দশমিক ১ কিলোমিটার। ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।
আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 