মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি কক্সবাজার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
কক্সবাজারের ইনানির একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন বলে স্যোশাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে ।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা।
গণমাধ্যমকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ব্যক্তিগত ভ্রমণে গেছেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
জানা যায়, আজই তারা নিয়মিত একটি ফ্লাইটে ঢাকায় ফিরে আসছেন।




পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ 