সোমবার, ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি
পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে: সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ ও পারমাণবিক যুদ্ধ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। সোমবার (১১ জুলাই) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ; যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে, তখনই তারা তাদের আসল রূপ দেখায়।’
যুক্তরাষ্ট্র সফরে থাকা আসিম মুনির ফ্লোরিডায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইঙ্গিত দেন, ভারতের সঙ্গে ভবিষ্যতের যুদ্ধে পাকিস্তান দেশ যদি ‘অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়’, তবে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হতে পারে।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের মন্তব্যের মধ্যে থাকা দায়িত্বজ্ঞানহীনতার ওপর আন্তর্জাতিক সম্প্রদায় নিজস্ব সিদ্ধান্তে আসতে পারে। বিশেষ করে এমন একটি রাষ্ট্রে, যেখানে সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে আছে। এগুলো সেখানকার পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের অখণ্ডতা সম্পর্কে সুপ্রতিষ্ঠিত সন্দেহগুলোকে আরও জোরালো করে।
এতে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের (যুক্তরাষ্ট্র) মাটি থেকে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।
নয়াদিল্লি ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’-এর কাছে নতি স্বীকার না এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানায়।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 