সোমবার, ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এনসিপি নেতাদের দাবি, ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপি ও জামায়াতের সঙ্গেও এরই মধ্যে বৈঠক করেছে।
এর আগে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গেও বৈঠক করে এনসিপি প্রতিনিধি দল। ওই বৈঠকেও রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 