শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প
৫২৭ বার পঠিত
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে রেখে একথা বলেছেন তিনি।

তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প। জেলেনস্কি ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার বেলা সোয়া ১টায় হোয়াইট হাউসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ট্রাম্প। পরে ওভাল অফিসে দুই প্রেসিডেন্ট পাশাপাশি বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি হবে কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না যে, আপনার যুদ্ধবিরতি দরকার।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এটা হলো ভালো। কিন্তু শান্তির জন্য এটা আবশ্যক নয়।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন যে, কৌশলগত কারণে একটি দেশ বা অন্য দেশটি যুদ্ধবিরতি নাও চাইতে পারে।যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই অবস্থান বস্তুত গত শুক্রবার পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আগের অবস্থান থেকে ভিন্ন। ওই বৈঠকে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে তিনি সাংবাদিকদের বলেছিলেন, দ্রুতই তিনি যুদ্ধবিরতি চান। এতে রাজি না হলে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছিলেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের