বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর
বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।
লুইস বলেন, ‘জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি।’ তিনি আরও জানান, ‘স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।’
সাক্ষাতে জাতিসংঘ ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও কথা হয়। বিশেষ করে সরকারের চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।
এ সময় আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও এ মাসের শেষের দিকে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় হয়। উভয়পক্ষ রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অর্থের অভাবে ইতোমধ্যেই শিক্ষা ও জরুরি সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে।
প্রধান উপদেষ্টা ইউনুস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন। জবাবে জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন যাত্রায় জাতিসংঘের দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 