শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইতালি: মেলোনি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইতালি: মেলোনি
৪৫৭ বার পঠিত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইতালি: মেলোনি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ইতালি। শিগগিরই এ স্বীকৃতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ ভাষণ দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী মেলোনি বলেন, “আমরা গাজায় যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ, তিনি সময়োপযোগী একটি পরিকল্পনা দিয়েছেন। এখন আমরা দেখবো সেই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না। যদি ঘটে, তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।”

তিনি আরও বলেন, “আমরা এক কথায় বলতে পারি, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত, এবং এই সিদ্ধান্তের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি।” মেলোনি জানান, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনেও ইতালি সক্রিয়ভাবে অংশ নিতে চায়। “আমাদের লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং গাজার পুনর্গঠন। ইতালি তার দায়িত্ব পালনে প্রস্তুত,” বলেন তিনি।

সম্মেলনে দেওয়া বক্তব্যে মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “গাজায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগেই। এটি তার এক বিশাল সাফল্য। আমরা চাই, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও তিনি একইভাবে সফল হোন।”

প্রসঙ্গত, দুই বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। এরই অংশ হিসেবে হামাস ইতোমধ্যে তাদের হাতে আটক ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরাইল পাল্টা পদক্ষেপ হিসেবে ৩,৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের