শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনে তিন জন মার্কিন প্রতিনিধির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো সতর্ক করে বলেছে, ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলোর সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া বৈঠকটি প্রায় চার ঘণ্টা চলে এবং তা ছিল গুরুত্বপূর্ণ ও খোলামেলা। তিনি আরও জানিয়েছেন, তিন পক্ষের নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। একই সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলাদা বৈঠক করবেন।
তিনি আরও বলেছেন, পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়া কূটনৈতিক সমাধানে সত্যিই আগ্রহী। তবে তিনি সতর্ক করে বলেছেন, সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়া তার সামরিক লক্ষ্যগুলো চালিয়ে যাবে, বিশেষ করে যেখানে রুশ বাহিনী কৌশলগত সুবিধা ধরে রেখেছে।
উশাকভ আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে শুক্রবারের নিরাপত্তা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন। তিনি বলেছেন, স্বীকার করতেই হবে মার্কিনিরা এ বৈঠকের জন্য অনেক কাজ করেছেন। তারা আশা করছে, এই বৈঠক সফল হবে এবং সংঘাতের অবসান ও শান্তিচুক্তির সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে অগ্রগতির পথ খুলে দেবে।
ক্রেমলিনে রুশ-মার্কিন আলোচনায় রাশিয়ার পক্ষে অংশ নেন পুতিন, উশাকভ ও দিমিত্রিয়েভ। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 