মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের।
সরকার ১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পদোন্নতির এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করতে পারবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।




ইরানে হামলা চালিয়েছে আমিরাত
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বাংলাদেশে হাম পরিস্থিতি শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্বাধীন তদন্ত’ চাচ্ছে সরকার!
আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ 