বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাদের একটা ‘লাল সীমারেখা’ রয়েছে, যা অতিক্রম করা যায় না৷
ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন বুধবার ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চাপের বিরুদ্ধে সমর্থন আদায় করতে প্যারিসে যান৷ সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠক করার কথা।
গ্রিনল্যান্ড বিষয়ে গ্রিনল্যান্ড, ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে সামনে রেখে নিলসেন বলেন, সংকটের সমাধান খুঁজে বের করা প্রয়োজন, তবে (আলোচনায়) গ্রিনল্যান্ডের কিছু ‘লাল রেখা’ থাকবে, যা অতিক্রম করা সম্ভব নয়৷ সিয়ঁসেস পো বিশ্ববিদ্যালয়ে মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে আয়োজিত এক যৌথ কথোপকথনে তিনি বলেন, ‘‘আমরা চাপের মধ্যে আছি, গুরুতর চাপের মধ্যে আছি৷ আমরা বাইরে থেকে পিছু হটানোর চেষ্টা করছি। আমাদের ভীত, আতঙ্কিত মানুষদের সামলানোর চেষ্টা করছি আমরা৷’’ তিনি আরো বলেন, ‘‘রাশিয়া এখন যেমন আচরণ করে তার কারণে আমাদের অঞ্চলে আরো নজরদারি এবং নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন৷’’




গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড?
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
ইরানে হামলা চালিয়েছে আমিরাত
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে
হামলার পরও মার্কো রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস 