বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন।
ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।
বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।
দুই দেশের সামনে থাকা নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এই বৈঠকে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 