শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
৪৭৪ বার পঠিত
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিশ্বব্যাপী প্রভাব এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে জার্মান ভোটাররা উদ্বিগ্ন৷ ডয়েচলান্ডট্রেন্ড-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে৷ জরিপে দেখা গেছে, বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর জার্মানদের আস্থা এখনো কম৷

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা এবং ইরানের তীব্র প্রতিরোধে মধ্যপ্রাচ্য এখন জরুরি পরিস্থিতির মুখোমুখি৷ এআরডি ডয়েচলান্ডট্রেন্ড-এর সর্বশেষ জরিপের ফলাফল অনুযায়ী, তিন-চতুর্থাংশ জার্মান বিশ্বের বর্তমান পরিস্থিতিতে হুমকি ও উদ্বেগ বোধ করছেন৷ গত ২ থেকে ৪ মার্চ পর্যন্ত চালানো এ জরিপে অংশ নেন এক হাজার ৩১৭ জন জার্মান৷

জরিপে অংশ নেয়া ১০ জনের মধ্যে ছয়জনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ হামলাকে ন্যায্য মনে করেন না৷ তবে এই হার গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান এবং ২০০৩ সালে ইরাকে চালানো হামলার বিরোধিতার তুলনায় যথেষ্ট কম৷

ডয়েচলান্ডট্রেন্ডের জরিপ অনুযায়ী, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানকে সমর্থনযোগ্য মনে করেননি ৭২ শতাংশ জার্মান এবং ইরাক যুদ্ধকে অযৌক্তিক মনে করেছেন ৮০% জার্মান৷বামপন্থিরা তীব্রভাবে যুদ্ধবিরোধী

জরিপ অনুযায়ী, চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) এবং রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশাল ইউনিয়ন (সিএসইউ)-সমর্থক ভোটারদের ৪৮% ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করেছেন৷ অন্যদিকে বামপন্থি দলগুলোর ভোটারদের ৮২%-ই এ হামলার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন৷

যুদ্ধের পরিণতি নিয়ে চরম উদ্বেগ

জরিপে অংশ নেয়া তিন-চতুর্থাংশ জার্মানের আশঙ্কা- চলমান যুদ্ধের প্রভাব অন্যান্য দেশেও পড়বে৷ দেখা গেছে, জরিপে মত প্রকাশ করা ১০ জনের মধ্যে আটজনই বিশ্ব-বাণিজ্যে যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন৷

ইরানিদের নিয়েও উদ্বেগ

ডয়েচলান্ডট্রেন্ড-এর জরিপ বলছে, ১০ জন জার্মানের মধ্যে অন্তত সাতজন ইরানের জনগণকে নিয়েও উদ্বিগ্ন৷

জার্মানির জন্য কে ভালো?জার্মানির জন্য কে ভালো?

বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ওপর জার্মানদের আস্থা এখনো কম৷ জানুয়ারির মতো এবারের জরিপেও ১৫% জার্মান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তারা জার্মানির নির্ভরযোগ্য অংশীদার মনে করেন৷ তখন রাশিয়াকে বিশ্বাসযোগ্য মনে করেছিলেন ১২% জার্মান৷ এবারের জরিপেও ১২% জার্মানই জানিয়েছেন, তারা মনে করেন, রাশিয়ার প্রতি আস্থা রাখা যায়৷

সন্দেহে ইসরায়েল

দশজনের মধ্যে সাতজন জার্মানই ইসরায়েলকে জার্মানির জন্য নির্ভরযোগ্য অংশীদার মনে করেন না৷ ইউক্রেনের প্রতি আস্থাশীলের সংখ্যা সেই তুলনায় যথেষ্ট বেশি - দশজনের মধ্যে চারজন৷



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন