ইরানে হামলা চালিয়েছে আমিরাত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে শামিল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতও। দেশটি ইরানে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছিল বলে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। বিষয়টির সঙ্গে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, যুদ্ধ শুরুর প্রথম দিনগুলো থেকেই আরব আমিরাত ইরানে হামলা চালায়।ইরানে আরব আমিরাতের হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছিল। ওয়াশিংটন ও তেল আবিব এসব অভিযানে গোয়েন্দা তথ্য ও নজরদারি সহায়তা প্রদান করেছে। আমিরাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কয়েকটি কৌশলগত ও জ্বালানি-সম্পর্কিত স্থাপনায় হামলা চালিয়েছে। এসবের মধ্যে রয়েছে, কেশম দ্বীপ, আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস, লাভান দ্বীপ তেল শোধনাগার, আসালুয়েহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের কয়েকটি হামলা সরাসরি ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হয়েছে।এর মধ্যে আসালুয়েহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে চালানো হামলা বিশেষভাবে আলোচিত হয়। খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সমন্বয় করে চালানো ওই হামলার ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়। কারণ আসালুয়েহ অঞ্চল ইরানের গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গেও এর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
সংঘাতের আগে উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে জোর দিয়ে বলেছিল, তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। তবে, প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, যুদ্ধের শুরুতেই আবুধাবি সেই অবস্থান থেকে সরে আসে।





ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 