শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
৬ বার পঠিত
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হতে সিয়াটলের উদ্দেশে রওনা করার সময় এই ঘটনা ঘটে। এতে পুরো ইরান দলের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ ব্যাহত ও বিলম্বিত হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআর) এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বিমানবন্দরে অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচকে দীর্ঘক্ষণ জেরা ও আটকে রাখার প্রতিবাদে সতীর্থরা সংহতি দেখিয়েছেন। অধিনায়ক ও সহকারী কোচকে ছাড়া দলের অন্য কোনো সদস্য সিয়াটলের ফ্লাইটে উঠতে রাজি হননি। ফলে পুরো ইরান দল তিজুয়ানা বিমানবন্দর টার্মিনালেই অবস্থান নেয়।

অথচ এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ম্যাচের দুই দিন আগে ইরান ফুটবল দলকে নির্বিঘ্নে ও কোনো প্রকার জটিলতা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হবে। কিন্তু বাস্তবে মার্কিন কর্তৃপক্ষের এমন হঠকারী আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের এমন আচরণ প্রথমবার নয় দাবি করে ইরান ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, এটি মূলত পরিকল্পিত হয়রানি। এর আগে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার পথেও মেহেদি তারেমি এবং সাঈদ আলহোইকে একইভাবে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। সে সময় পাসপোর্ট এবং ভিসা যাচাইয়ের অজুহাতে তাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় বলে দাবি করেছে ফেডারেশন।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি