শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
BBC24 News
রবিবার, ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে : স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে : স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প
১৪ বার পঠিত
রবিবার, ৫ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে : স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। তবে ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা দেননি ট্রাম্প। রোববার (০৫ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সুসংহত আর কোনোদিনই ছিল না। এদিন তিনি বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

৪০ মিনিট দীর্ঘ ভাষণে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে আমেরিকার অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা এবং ‘কমিউনিস্টদের’ সমালোচনা করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়। অন্যধিকে ইরানের রাজধানী তেহরানে আজই স্থানীয় সময় সকাল আটটায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উত্তাল পাকিস্তান-শাসিত কাশ্মীর
এদিনের জানাজায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। উপস্থিত সমাবেশ থেকে ট্রাম্পকে হত্যার ডাক উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার। তবে খামেনি নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর খামেনির জানাজা ও দাফন হচ্ছে। কয়েকদিনব্যাপী জানাজার পর আগামী বৃহস্পতিবার খামেনির দাফন সম্পন্ন হবে।



আর্কাইভ

খামেনির জানাজা দেখিয়ে দিল পৃথিবী ভাগ হয়ে গেছে
পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
ইরানের জন্য ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত করেছে রাশিয়া
আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
খামেনির শেষ বিদায়ে জনস্রোত
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস