শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: চার বছরের চুক্তিতে পর্তুগালের কোচের দায়িত্ব পেয়েছেন হোর্হে জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের তিন দিন পর, নতুন কোচ নিয়োগ দিল দেশটি।
শুক্রবার (১০ জুলাই) লিসবনে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে জেসুসকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পর্তুগাল ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, “আজ আমরা নতুন এক যাত্রার সূচনা করছি। জাতীয় দলে জনাব হোর্হে জেসুসকে স্বাগতম।”
বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন রবার্তো মার্টিনেজ। এই স্প্যানিয়ার্ডের উত্তরসূরি হলেন জেসুস। এর আগে আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোচ ছিলেন এই পর্তুগিজ। দলকে সৌদি প্রো লিগ শিরোপা জেতান।
৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন জেসুস। পর্তুগালের হয়ে তার প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ তারা খেলবে ওয়েলসের সঙ্গে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 