শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
১৮ বার পঠিত
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: চার বছরের চুক্তিতে পর্তুগালের কোচের দায়িত্ব পেয়েছেন হোর্হে জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের তিন দিন পর, নতুন কোচ নিয়োগ দিল দেশটি।

শুক্রবার (১০ জুলাই) লিসবনে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে জেসুসকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পর্তুগাল ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, “আজ আমরা নতুন এক যাত্রার সূচনা করছি। জাতীয় দলে জনাব হোর্হে জেসুসকে স্বাগতম।”

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন রবার্তো মার্টিনেজ। এই স্প্যানিয়ার্ডের উত্তরসূরি হলেন জেসুস। এর আগে আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোচ ছিলেন এই পর্তুগিজ। দলকে সৌদি প্রো লিগ শিরোপা জেতান।

৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন জেসুস। পর্তুগালের হয়ে তার প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ তারা খেলবে ওয়েলসের সঙ্গে।



আর্কাইভ

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা প্রস্তুত নেতা-কর্মীরা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাঘচি
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায়
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ইরানে আজ রাতেই কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প