শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

BBC24 News
রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | ছুটির দিনে | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
প্রথম পাতা » খেলাধুলা | ছুটির দিনে | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
২১ বার পঠিত
রবিবার, ১২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ে সমতাসূচক গোল নিয়ে ওঠা বিতর্কের জবাব দিয়েছে ফিফা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই গোলের আগে বল ক্যামেরার তার স্পর্শ করেছিল বলে অভিযোগ উঠেছিল। শনিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহামের গোলে ১-১ সমতা আনে ইংল্যান্ড। এই গোলের পরপরই ফরাসি রেফারি ক্লেমো তুরপিনের কাছে প্রতিবাদ জানান নরওয়ের খেলোয়াড়েরা।

গোলটির আগে ইয়র্ন নিল্যান্ডের একটি গোল-কিক থেকে শুরু হয়েছিল আক্রমণের সেই ধারা, যা শেষ পর্যন্ত বেলিংহামের গোলে রূপ নেয়। সেই ফুটেজে দেখা যায়, বলের গতিপথ হঠাৎ বদলে গিয়ে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের কাছে চলে যায়। খেলার নিয়ম অনুযায়ী এমন ঘটনায় খেলা থামিয়ে ড্রপ বল দেওয়ার কথা ছিল।

তবে শনিবার ফিফা জানায়, বলের ভেতরে বসানো চিপ সেন্সরে বল ক্যামেরার তারে ধাক্কা খাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। টুর্নামেন্টের আগের পর্বে পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার নকআউট ম্যাচে একটি গোল বাতিলের ক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

ফিফার বিবৃতিতে বলা হয়, নরওয়ের বিপক্ষে ৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে কানেক্টেড বলের সেন্সরে বাতাসে থাকা অবস্থায় বলের ‘হার্টবিটে’ কোনো অস্বাভাবিক তারতম্য পাওয়া যায়নি। তাই বল ওপরের তারে স্পর্শ করে গতিপথ বদলে যাওয়ার কোনো প্রমাণ নেই।



সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা প্রস্তুত নেতা-কর্মীরা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাঘচি
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায়
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ইরানে আজ রাতেই কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প