শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি
৫৫ বার পঠিত
শনিবার, ১১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: ৩৯ বছর বয়সে একজন ফুটবলারের কাছ থেকে বিশ্বমঞ্চে কী আশা করা যায়? সাধারণ ফুটবলীয় ব্যাকরণ বলে, ক্যারিয়ারের সায়াহ্নে এসে গতি কমে যাওয়ার কথা, মরচে পড়ার কথা চেনা ধারে। কিন্তু তিনি তো লিওনেল মেসি!

৩৯ বছর বয়সেও যিনি প্রতিপক্ষের রক্ষণকে একাই তছনছ করে দিতে পারেন। মেসির এমন অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা দেখে মোটেও অবাক হননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাই তাঁর সহজ-সরল উপলব্ধি—মেসি যত দিন খেলবেন, তত দিন তিনিই থাকবেন বিশ্বের সেরা ফুটবলার।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই হাই ভোল্টেজ ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে স্কালোনি মেতে উঠলেন তাঁর অধিনায়কের বন্দনায়।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি পদক্ষেপে বড় ভূমিকা রাখছেন মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল দল।

সেখান থেকে মাত্র ১১ মিনিটে ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে আনে আর্জেন্টিনা। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা মেসি নিজে ১ গোল করার পাশাপাশি অন্য গোলটি করিয়েছিলেন ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে।অনেকেই ভেবেছিলেন, বয়সের ভারে মেসি হয়তো এবার নুয়ে পড়বেন। স্কালোনির মতে, যাঁরা এমনটা ভাবেন, তাঁরা আসলে মেসিকে ভালো করে চেনেনই না, ‘মেসির এই ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। যারা ওকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে ও এই স্তরে খেলতে পারবে না। তবে আমি কতবার যে এই কথা বলেছি! ও যত দিন চাইবে, তত দিনই ও সেরা হয়ে থাকবে। আমি ওর কোচ বলে এ কথা বলছি না; বরং আমি মনেপ্রাণে এটা বিশ্বাস করি।’

কোয়ার্টার ফাইনাল ম্যাচটি লিওনেল মেসির জন্য এক চেনা আঙিনায় ফেরা। এই অ্যারোহেড স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি; দল জিতেছিল ৩-০ ব্যবধানে। বর্তমানে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে ২১ গোল করে তিনি এখন এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

মেসি প্রতিদিন যেভাবে নিজেকে উজাড় করে অনুশীলন করেন, তা দেখে স্কালোনি রোমাঞ্চিত। তাঁর কথা, ‘আমরা যারা তাকে প্রতিদিন অনুশীলন করতে দেখি, যারা তাকে আজকেও এসব করতে দেখছি, তারা কল্পনাও করতে পারব না যে ২৩ বছর বয়সে বার্সেলোনায় পেপ গার্দিওলার অধীনে সে কেমন ছিল!’



তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন