শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের হামলায় মার্কিন ১১ সেনার মস্তিষ্ক ‘বিকল’
ইরানের হামলায় মার্কিন ১১ সেনার মস্তিষ্ক ‘বিকল’
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহতের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে তাকে দাফনের আগেই গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাসিন্দাদের আশ্বস্ত করে এক টুইট বার্তায় লিখেছিলেন, সবকিছু ঠিক আছে। যদিও ইরান বরাবরই তার ঠিক উল্টো দাবি করে আসছে। এবার গণমাধ্যম ডিফেন্স ওয়ানের বরাত দিয়ে অনলাইন গণমাধ্যম র স্টোরি বলছে, ইরানের ওইদিনের হামলায় অন্তত ১১ জন মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত লেগেছে। আর ওই ১১ জন মার্কিন সৈন্য ইরানের বিমান হামলার সময়ই আহত হন। মস্তিষ্কে বড় ধরনের আঘাতের ফলে তাদের বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার পর অন্তত ২২৪ জন মার্কিন সেনাকে বিমানে করে তেল আবিবে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 