শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » করোনায় কাঁদছে উত্তর কোরিয়া
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » করোনায় কাঁদছে উত্তর কোরিয়া
৭৪০ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় কাঁদছে উত্তর কোরিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কিংবা আক্রান্ত হওয়া নিয়ে এখন পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেনি উত্তর কোরিয়া। কিন্তু এই ভাইরাস দেশটিতেও ঢুকে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের উঠে আসছে।চীন থেকে অভিন্ন সীমান্ত দিয়ে ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী শহরগুলোতে। ইতিমধ্যে পাঁচজনের মৃত্যুও হয়েছে এতে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশটির অনুন্নত ও দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও মরণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পর্যাপ্ত প্রস্তুতি ও মেডিকেল সরঞ্জামের অভাবে ভয়াবহ সংকটের মুখে অসহায় কোরীয় জনগণ।

করোনাভাইরাসের প্রবল ছোবলে গোপনে কাঁদছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়াভিত্তিক দৈনিক ডেইলি এনকের এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত চীন। আক্রান্ত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৪০ হাজার।

চীনের পূর্বাঞ্চলের উত্তর কোরিয়া সীমান্তবর্তী শহর লিয়াওনিং ও জিলিনে এখন পর্যন্ত ১৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে বিশ্বের অন্তত ৩০টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ভাইরাসের ভয়ে চীনের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে বহু দেশ। ভীত উত্তর কোরিয়ার সরকারও। তাদের এই ভীতির অন্যতম চিহ্ন হচ্ছে, শনিবার কোরীয় সেনাবাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও এবার আর কোনো ধরনের আয়োজন কিংবা সেনা কুচকাওয়াজ বা সামরিক সরঞ্জাম প্রদর্শন করেনি পিয়ংইয়ং।

কিন্তু গত বছরও সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে সাড়ম্বরে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছিল। এছাড়া গত বছরের এই সময়ে লেটেস্ট মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ভয়াবহ সব যুদ্ধ সরঞ্জামের প্রদর্শনী করা হলেও এ বছর এখন পর্যন্ত তেমন কোনো পরীক্ষা চালানো হয়নি।

চীনের সঙ্গে উত্তর কোরিয়ার এক হাজার ৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। একনায়ক কিম জং উন তার যাবতীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রায় পুরোটাই চীনের সঙ্গে বজায় রাখেন।

৯০ শতাংশ বাণিজ্যই হয় চীনের সঙ্গে। তবে করোনাভাইরাসের মহামারীর কারণে ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে পিয়ংইয়ং। সেই সঙ্গে সব ধরনের পর্যটক প্রবেশও নিষিদ্ধ করেছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের