শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস : সংসদ অধিবেশন পিছিয়ে দিল চীন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস : সংসদ অধিবেশন পিছিয়ে দিল চীন
১৫১০ বার পঠিত
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাস : সংসদ অধিবেশন পিছিয়ে দিল চীন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। যতই দিন যাচ্ছে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এই ভাইরাসে। করোনাভাইরাস আতঙ্কে এবার বাৎসরিক সংসদ অধিবেশন পিছিয়ে দিয়েছে চীন। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।জানা গেছে, চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনের দিন ঠিক করা থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে তা পিছিয়ে ৫ মার্চ করা হয়েছে। তবে করোনাভাইরাসের কবল থেকে মুক্ত না-হলে সেই দিনও পিছিয়ে যেতে পারে।
করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৫ জন। আর আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ এড়াতে অবরুদ্ধ করা হয়েছে গোটা হুবেই প্রদেশ। রবিবার করোনাভাইরাসের উৎস অঞ্চলটিকে অবরুদ্ধ ঘোষণা করেছে চীন সরকার। ফলে সেখানকার বাসিন্দারা বিশেষ অনুমতি ছাড়া আর বাইরে যেতে পারবেন না, বন্ধ থাকবে সব ধরনের ব্যবসা-বাণিজ্য। ‘জরুরি প্রয়োজন’ ছাড়া রাস্তায় গাড়িও বের করতে দেয়া হবে না।
তবে নিরাপত্তার খাতিরে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য পরিবহনসহ অনুমোদিত গাড়িগুলো চলাচল করতে পারবে। যেসব দোকান খোলা, সেখানেও ভিড় কমাতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। যারা জ্বর-জাতীয় অসুখের লক্ষণ নিয়ে ফার্মেসিতে যাচ্ছেন, সেখানে তাদের নাম, ফোন নাম্বার, সর্বশেষ ভ্রমণের তারিখ ও স্থানসহ প্রয়োজনীয় সবধরনের তথ্য লিখে রাখতে বলা হয়েছে।

হুবেই সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সেখানকার রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি কঠিন সময় পার করছে। পরিস্থিতি এখনও মারাত্মক। একারণে সংক্রামণের প্রবণতা রোধে যোগাযোগ বন্ধ করে দিতে হচ্ছে। এর আগে একাধিক শহরে কড়াকড়ি আরোপ করা হলেও পুরো প্রদেশ হিসেবে হুবেই প্রথম অবরুদ্ধ হলো।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের