মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » বললে পদ ছেড়ে দিতাম, এত অপরাজনীতি কেন?-নাছির
বললে পদ ছেড়ে দিতাম, এত অপরাজনীতি কেন?-নাছির
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:দলীয় মনোনয়ন না পাওয়ার জন্য নিজের বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচারকে দায়ী করলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘মেয়রের পদ বড় না, রাজনীতিটাই বড়। কেউ যদি বলত তিনি মেয়র হতে চান, আমি ছেড়ে দিতাম। কিন্তু আমার বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এতে তো দলই ক্ষতিগ্রস্ত হয়েছে। শতভাগ মিথ্যাকে প্রতিষ্ঠিত করার কোনো মানে হয়?মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দিন বলেন, মনে রাখতে হবে– আমরা অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছি। আরেকজন আ জ ম নাছির তৈরি করতে অনেক বছর সময় লাগবে।
নাছির জানান, মেয়র পদ না পেয়ে তিনি কোনোভাবেই হতাশ, বিক্ষুব্ধ বা নিরাশ নন। তবে একটি বিষয় তাকে কষ্ট দিয়েছে। যে সংগঠনের জন্য জীবন-যৌবন দিয়েছি, তারাই আমাকে বঙ্গবন্ধুর খুনির দোসর বানাতে ওঠেপড়ে লেগেছে। অথচ আমি প্রথম পরিকল্পনা করে বঙ্গবন্ধুর খুনি কর্নেল (অব) রশিদের সভায় হামলা চালিয়েছিলাম। ফ্রিডম পার্টির নেতাকর্মীদের খুঁজে বের করে চট্টগ্রাম থেকে তাড়িয়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর ‘৭৬ সালের জানুয়ারি মাসে সর্বপ্রথম আমরা ৫-৬ জন মিলে মিছিল করেছিলাম।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 