শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু » গ্রামীণফোনের সামনে কী পথ খোলা আছে?
প্রথম পাতা » অর্থনীতি | আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু » গ্রামীণফোনের সামনে কী পথ খোলা আছে?
১৬৭৩ বার পঠিত
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোনের সামনে কী পথ খোলা আছে?

---বিবিসি২৪নিউজ,তানবীর চৌধুরী:বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে বকেয়া টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।শীর্ষস্থানীয় এই মোবাইল ফোন কোম্পানিটি বলেছে, রিভিউ পিটিশনের মাধ্যমে তারা প্রত্যাশিত ফলাফল পায়নি।

কিন্তু আদালতের আদেশ অনুযায়ী টাকা পরিশোধ করা না করার প্রশ্নে কোম্পানিটি কিছু বলেনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিবিসিকে বলেছেন এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করা না হলে সরকার পক্ষ থেকে তারা গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের বিষয় আদালতে উত্থাপন করবেন।

বিটিআরসি অডিট বা নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাওনা বলে দাবি করেছিল।

২৪শে ফেব্রুয়ারি সোমবারের মধ্যে বিটিআরসির পাওনার এক হাজার কোটি টাকা পরিশোধের আপিল বিভাগের আদেশের ব্যাপারে গ্রামীণফোন তিনটি বাক্যের একটি সংবাদবিজ্ঞপ্তি দিয়েছে।

তাতে কোম্পানিটি বলেছে, আপিল বিভাগের আদেশের বিষয়ে তারা অবগত। রিভিউ আবেদনের মাধ্যমে তারা প্রত্যাশিত ফলাফল পায়নি।

আর শেষবাক্যে সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মুহুর্তে তাদের কোনো মন্তব্য নাই।

কিন্তু আদালতের দেয়া সময়সীমার মধ্যে টাকা পরিশোধের প্রশ্নে গ্রামীণফোন কোনো বক্তব্য দেয়নি।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, টাকা পরিশোধ করা না হলে আদালতের পরবর্তী শুনানিতে বিটিআরসির পক্ষ থেকে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের আবেদন করা হবে।

“আদালতের নির্দেশ না মানলে তখন আমরা প্রার্থনা করবো আইনের বিধান অনুযায়ী প্রশাসক নিয়োগের।”

“শেষমুহুর্তে এসে তারা বলছেন যে, তাদের কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়া হোক এবং সময় আরও বাড়ানো হোক। আদালত তখন বলেছে, তাদের কোনো কর্মকান্ডে মনে হয় না যে তারা তিন মাসের মধ্যে টাকা পরিশোধের চেষ্টা করেছে, এবং তাদের হাবভাব দেখে মনে হচ্ছে, আদালতের ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই।”

আপিল বিভাগের আদেশটি হচ্ছে, সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেয়া হলে তারপর আদালত গ্রামীণফোনের রিভিউ আবেদনের শুনানি করবে ।

বিটিআরসির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকা পরিশোধের ক্ষেত্রে গ্রামীণফোন অনেক দিন ধরেই দর কষাকষি করছিল। এর বিরুদ্ধে কোম্পানিটি মামলা নিয়ে জজ আদালত এবং হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল।

হাইকোর্ট বিটিআরসির পাওনার এই দাবিকে স্থগিত করেছিল।

কিন্তু গত বছরের নভেম্বরে সরকার এবং বিটিআরসি আপিল বিভাগের আশ্রয় নিলে তখন আদালত হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে বিটিআরসির পাওনার মধ্যে গ্রামীনফোনকে দুই হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে দিতে বলেছিল।

এই সময়সীমা শেষ হওয়ার এক সপ্তাহ আগে গ্রামীণফোন বিটিআরসির মূল দাবির এক-চতুর্থাংশ পৌনে ছয়শো কোটি টাকা দিতে চেয়েছিল। বিটিআরসি তা নেয়নি।

এরপর বৃহস্পতিবার গ্রামীণফোন দুই হাজার কোটি টাকা দেয়ার আপিল বিভাগের আগের আদেশ রিভিউ করার আবেদন করেছিল।

আর এই আবেদনের প্রেক্ষাপটেই আপিল বিভাগ ২৪শে ফেব্রুয়ারির মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের আদেশটি দিয়েছে।

কোম্পানি আইন নিয়ে কাজ করেন এমন একজন আইনজীবী হামিদা চৌধুরী বলছিলেন, এখন গ্রামীণফোনকে নির্ধারিত সময়ে এক হাজার কোটি টাকা পরিশোধ করা ছাড়া কোনো উপায় নাই।

যদিও গ্রামীণফোন টাকা পরিশোধ করা না করার প্রশ্নে এখনও কিছু বলেনি।

তবে তাদের পক্ষের অন্যতম আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেছেন, আদালতে আদেশে নির্ধারিত সময়ের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে। বিষয়টি তিনি গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এদিকে বিটিআরসির কর্মকর্তারা এক সংবাদ সম্মেলন করে বলেছেন, গ্রামীণফোন এখন নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করবে বলে তারা আশা করছেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের