সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য সময়ের ব্যাপারমাত্র- জিএম কাদের
ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য সময়ের ব্যাপারমাত্র- জিএম কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:মানুষের ভালোবাসায় রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য সময়ের ব্যাপারমাত্র বলে মন্তব্য করেছেন পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।আজ দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
একই সঙ্গে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চলে যাওয়ার পর দলটি ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেছেন এর বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল ব্যক্তি কেন্দ্রীক। শীর্ষ নেতার অবর্তমানে রাজনৈতিক দলগুলো ঘাত-প্রতিঘাতে বিলীন হয়ে যায়। কিন্তু পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চলে যাওয়ার পরে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। সবার প্রচেষ্টায় জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।
‘আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমানুষের আস্থা অর্জন করতে কাজ করছে দলটি। মানুষের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য সময়ের ব্যাপার মাত্র।’
মানুষের অকৃত্রিম ভালোবাসাই রাজনীতিবিদদের কাম্য হওয়া উচিত উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমি মানুষের ভালোবাসা পেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসার মূল্য দিতে চাই। মানুষের আস্থা অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার ঘোষণাও দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 