শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | সাবলিড » আনোয়ার ইব্রাহীমের সঙ্গেই ফের জোট মাহাথিরের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | সাবলিড » আনোয়ার ইব্রাহীমের সঙ্গেই ফের জোট মাহাথিরের
১৬৭৮০ বার পঠিত
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনোয়ার ইব্রাহীমের সঙ্গেই ফের জোট মাহাথিরের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সাবেক ক্ষমতাসীন জোটের হয়ে ফের প্রধানমন্ত্রী প্রার্থী হতে যাচ্ছেন মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।সপ্তাহখানেক আগে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন এই নবতিপর রাজনৈতিক নেতা।

এক বিবৃতিতে তিনি বলেন, আমি এখন খুবই আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী হতে যতটা সংখ্যাগরিষ্ঠতার দরকার, তা আমার রয়েছে।

এতে ক্ষমতার লড়াইয়ে গত কয়েক দশকের বৈরী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে নতুন করে সম্পর্ক পাতানোর বিষয়টি সামনে চলে এসেছে। আর ভেঙে যাওয়া পাকাতান হারাপান জোটের পক্ষে থেকেও একটি বিবৃতি ইস্যু করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আমরা মাহাথির মোহাম্মদকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

এর আগে মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গেছে বলেই ধরে নেয়া হয়েছিল। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে কয়েক দশক ধরে দেশটিতে প্রভাব বিস্তার করে যাওয়া ৯৪ বছর বয়সী এই রাজনীতিকের একটি পরিকল্পনা নাকচ করে দিয়েছে মালয়েশিয়ার রাজা।-খবর রয়টার্স

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মাহাথিরকে বাদ দিয়ে তার উত্তরসূরি মহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছে তার দল। অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে তার সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার চারদিন পর এমন ঘটনা ঘটল।

ক্ষমতা পাকাপোক্ত করতেই মাহাথির সোমবার পদত্যাগের রাজনৈতিক নাটক করেন বলে জল্পনা-কল্পনা চলছিল। তার পদত্যাগের পর ৭৩ বছর বয়সী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে তার জোটটিও ভেঙে গেছে। ২০১৮ সালে নির্বাচনে এই জোট ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে।

বৃহস্পতিবার মাহাথির বলেন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী ২ মার্চে পার্লামেন্টে ভোট হওয়া উচিত। কিন্তু দেশটির নবম সুলতানের সঙ্গে একটি বৈঠকের পর সেই সম্ভাবনা নাকচ করে দেয়া হয়।

এক বিবৃতিতে রাজ প্রাসাদ জানায়, প্রধানমন্ত্রী নির্বাচনে এমপিদের সম্মতি আদায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে অব্যাহত কাজ করে যাওয়া হবে।

পদত্যাগের পর মাহাথিরকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি আর কোনো কথা বলেননি।

মাহাথির বলেছিলেন, কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন না পাওয়ায় পার্লামেন্টের ভোট দরকার। তার এই বক্তব্যে আনোয়ার ইব্রাহীম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার গঠনে সক্ষম সবচেয়ে সম্ভাব্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী ঘোষণা করার ক্ষমতা রাজার হাতে রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাত করেন মালয়েশিয়ার রাজা। গত দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। নতুন করে সেই লড়াই সামনে চলে এসেছে।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সরকার চালিয়ে অবসর নিয়েছিলেন মাহাথির। কিন্তু সেই অবসর ভেঙে ২০১৮ সালে নতুন জোট গঠন করে ক্ষমতায় আসেন তিনি। কিন্তু আনোয়ার ইব্রাহীমের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতি পালনে মাহাথিরের অনাগ্রহের কারণে উত্তেজনা বাড়ছিল।

২০১৮ সালে তাদের বিজয়ে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (উমনো) ছয় দশকের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী হারানোর পর নাজিব রাজাক বর্তমানে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি।

আনোয়ারের জোট শুক্রবার বলছিল, তাকে রাজার সঙ্গে কথা বলার সুযোগ দেয়া উচিত। যাতে তিনি রাজাকে বোঝাতে সক্ষম হন যে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা তার রয়েছে। কিন্তু উমনো ও ইসলামপন্থী দল পাস মাহাথিরে দলের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিনকে সমর্থন জানিয়েছে। মাহাথির তাকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করেছিলেন।

আনোয়ারের জোটের সদস্য লিউ চিন টঙ বলেন, দেশের ভাগ্য আজ ঝুলে আছে। সব এমপি ও দলকে জিজ্ঞাসা করা উচিত, তারা কার সঙ্গে কাজ করতে চাচ্ছেন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের