রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত, ৩ জনকে কোয়ারেন্টাইনে ভর্তি
দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত, ৩ জনকে কোয়ারেন্টাইনে ভর্তি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।রোববার বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।
আক্রান্ত রোগীদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।
আইইডিসিআর জানায়, আক্রান্তদের দুজন ইতালিফেরত। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত করোনাভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দ্রুত বিস্তারে সক্ষম নভেল করোনাভাইরাস বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।
ডব্লিউএইচও জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।
ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 