শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর » মির্জাপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬
প্রথম পাতা » জেলার খবর » মির্জাপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬
১০০৫ বার পঠিত
সোমবার, ৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

---বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটিভর্তি ড্রামট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের কোড়াতলী গ্রামের সোনাম উদ্দিন (৫০) ও তার নাতি একই গ্রামের মাশরাফুল (১০), গাঘরাইল গ্রামের খলিলুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২০), একই এলাকার হাফিজউদ্দিন (৫৫) এবং তার মেয়ে রেনু (৩০)। গাঘরাইল গ্রামের আবদুল জলিল পাখির ছেলে জাকির (৪০), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫)।

নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুর থেকে হাঁটুভাঙার দিকে ছেড়ে আসা মার্টিভর্তি দ্রুতগতির একটি ড্রামট্রাক সামনে থাকা যাত্রীবাহী অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে ওই দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটিও ধুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলে মারা যান। অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন জাকির, হাফিজ উদ্দিন ও তার মেয়ে মারা যান।

প্রাইভেটকারচালক আহত রাব্বি জানান, ড্রামট্রাকের চালক অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে, না পেরে চাপা দেয় এবং প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ বাধে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান বলেন, ড্রামট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের