মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | সাবলিড » প্রথমবারের মতো করোনার উৎসস্থল উহান গেলেন চীনা প্রেসিডেন্ট
প্রথমবারের মতো করোনার উৎসস্থল উহান গেলেন চীনা প্রেসিডেন্ট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কভিড-১৯ নামের করোনাভাইরাস প্রথম ছড়ায় চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। করোনাভাইরাসের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেও উহান সফর করেননি চীনের প্রেসিডেন্ট। নাটকীয়ভাবে ভাইরাসের প্রকোপ কমে আসায় এবার উহানে গেছেন শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। যা চলতি বছরের জানুয়ারি মাসে মহামারী আকার ধারণ করে। এরপর উহানকে পুরো চীন থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। আজ মঙ্গলবার বিমানে করে উহান সফরে যান শি জিনপিং। এসময় তাকে মাস্ক পরে থাকতে দেখা গেছে।
উহান সফরে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়টি দেখবেন শি। পাশাপাশি তিনি করোনার বিরুদ্ধে লড়াইরত মেডিক্যাল কর্মী, সামরিক কর্মকর্তা, পুলিশ, করোনা রোগী ও উহানের বাসিন্দাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 