শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫
১৬৫১ বার পঠিত
বুধবার, ২৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, তবে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ডা. মীরজাদী ফ্লোরা বলেন, নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ১৮ মার্চ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় তার। তিনি প্রথমে এলাকার একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। পরে আমাদের মাধ্যমে উনার চিকিৎসা হয়।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৭৯৪ জনের। আইসোলেশনে আছেন ৪৭জন। প্রাতিষ্ঠানিক কোয়োরেন্টিনে ৪৭ জন।

আইডিসিআরের পরিচালক,করোনা প্রতিরোধে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের