শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » করোনাভাইরাস: ইরানকে সহযোগিতার আহ্বান- জাতিসংঘের
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » করোনাভাইরাস: ইরানকে সহযোগিতার আহ্বান- জাতিসংঘের
১৫০৬ বার পঠিত
বুধবার, ২৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাস: ইরানকে সহযোগিতার আহ্বান- জাতিসংঘের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় ইরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের ওই আহ্বানের কথা জানিয়ে দেন। খবর নিউইয়র্ক টাইমসের।

ডুজারিক বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কর্মকর্তা জানিয়েছেন, তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন গুতেরেস।

একই সঙ্গে ইরান যাতে এই স্পর্শকাতর সময়ে সহজে ও নির্বিঘ্নে করোনাভাইরাস মোকাবেলা করতে পারে, সে জন্য তেহরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস ইরানের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফকে টেলিফোন করেছিলেন বলেও জানান তার মুখপাত্র।

ডুজারিক বলেন, নিষেধাজ্ঞার কারণে বিশ্বের অন্য দেশের তুলনায় ইরানকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানি করতে মারাত্মক বেগ পেতে হয় বলে অবহিত হয়েছেন গুতেরেস।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের