শনিবার, ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ, মৃত্যু ২৯ হাজার
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ, মৃত্যু ২৯ হাজার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন প্রায় ২৯ হাজার মানুষ। গতকাল শুক্রবার যে সংখ্যাটা ছিল ২৫ হাজারের বেশি। করোনাভাইরাস ব্যাপক আকারের বিস্তার নিয়ে বিশ্বকে তার ‘ক্ষমতা’ দেখিয়েই চলেছে।শেষ খবর বলছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২২ হাজার ৩১৬ জন। আক্রান্তদের মধ্যে প্রাণ দিতে হয়েছে ২৯ হাজার ৮০০ জনকে। তবে সুস্থও হয়েছেন ১ লাখ ৩১ হাজারের বেশি রোগী।
গতকাল শুক্রবার ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৯১৯ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। ডিসেম্বরের শেষদিকে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মানুষের মৃত্যু হয়নি কোনো দেশে। ইতালির করোনায় মৃত্যুর মিছিলে নাম উঠেছে ৯ হাজার ১৩৪ জনের।
স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮৩২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই খবর দিয়ে জানিয়েছে, গোটা দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৫ হাজার ৬৯০ জনের। আক্রান্তও ৭২ হাজার ছাড়িয়েছে।
এদিকে আক্রান্তের দিক দিয়ে সবাইকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। আজ শনিবার সেই সংখ্যাটা ১ লাখ ৫ হাজার ৭২৬ জন। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩০ জনের।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 