শিরোনাম:
●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢামেক হাসপাতালে করোনা আইসোলেশনে দুইজনের মৃত্যু
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢামেক হাসপাতালে করোনা আইসোলেশনে দুইজনের মৃত্যু
১০৪২ বার পঠিত
বুধবার, ১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢামেক হাসপাতালে করোনা আইসোলেশনে দুইজনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি,ঢাকা: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিতে আসা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স ৬৫ বছর। আরেকজনের ৩২।

বুধবার (০১ এপ্রিল) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, গতকালই (মঙ্গলবার ৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হন। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। এরপর রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। এছাড়া আরেকজন বুধবার ভোর ৫টার দিকে মারা যান।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, মৃত দুই ব্যক্তি জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

ডা. আলাউদ্দিন আল আজাদ আরও বলেন, তাদের দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। রক্তের নমুনা রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না, তা নিশ্চিত হওয়া যাবে। ভাইরাস পজেটিভ আসলে যথাযথ পদ্ধতিতে দাফন করা হবে। আর নেগেটিভ আসলে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে মরদেহ।



আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা