বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত
বাংলাদেশে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা:বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও দুইজনের শনাক্ত করা হয়েছে। তারা দুজনই পুরুষ, একজনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আরেকজনের ৭০ থেকে ৮০। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৬ জন। এছাড়া এ সময়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধদিপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সঙ্গে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল্লাহ।
ডা. হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুইজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন আক্রান্ত দুইজনের ছড়ানোর উৎস এখনও পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৭৮ জন।
বৃহস্পতিবার থেকে প্রতি উপজেলার অন্তত দুইজনের নমুন সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয় ভার্চুয়াল ব্রিফিংয়ে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 