শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিলিপাইনে লকডাউন ভেঙে রাস্তায় বের হলেই গুলির নির্দেশ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিলিপাইনে লকডাউন ভেঙে রাস্তায় বের হলেই গুলির নির্দেশ
১৩৭৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিপাইনে লকডাউন ভেঙে রাস্তায় বের হলেই গুলির নির্দেশ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন ভেঙে কেউ রাস্তায় বের হলেই গুলির নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বুধবার শেষ রাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এমন নির্দেশ দেন রদ্রিগো।

দেশটির সবচেয়ে বড় দ্বীপ লুজানে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ নির্দেশ দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩১১ জন, যার বেশিরভাগই লুজান দ্বীপে। আক্রান্তদের মধ্যে অন্তত ৯৬ জন মারা গেছেন।

যে কারণে লুজানে মাসব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু অনেকেই লকডাউন না মেনে রাস্তায় বের হচ্ছেন। জনসমাগম করছেন। সামাজিক দূরত্ব সেভাবে বজায় রাখছেন না।

তাই প্রেসিডেন্ট রদ্রিগো দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারাই বাড়ির বাইরে বের হয়ে সমস্যা সৃষ্টি করবে, তাদের যেন দেখামাত্রই গুলি করা হয়।

তিনি বলেন, ‘সবার জন্য এটি একটি সতর্কবার্তা। চলমান পরিস্থিতিতে লকডাউন সঠিকভাবে মেনে চলতে হবে। সরকারের দেয়া সব নির্দেশনা পালন করতে হবে। অন্যথায় আমরা করোনাকে পরাজিত করতে পারব না।’

তিনি হুশিয়ারি দেন, ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোনো ধরনের ক্ষতি করার মতো মারাত্মক অপরাধ করবেন না। আমি পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি– যদি কেউ বাড়ির বাইরে বের হয়ে সমস্যা তৈরি করে তা হলে তাকে দেখামাত্রই গুলি করুন।’

আলজাজিরা জানায়, গত দুই সপ্তাহ ধরে লকডাউন চলছে রাজধানী ম্যানিলায়। সম্প্রতি সেখানকার একটি বস্তির বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দাবি করে, তাদের কাছে কোনো সরকারি ত্রাণ পৌঁছায়নি। এখন তাদের না খেয়ে মরার উপক্রম। তাই এমন লকডাউন মানতে নারাজ তারা।

তবে রদ্রিগোর নির্দেশে ওই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ ২০ জনকে গ্রেফতার করে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের