শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে
১৬৫৯ বার পঠিত
শনিবার, ৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। অথচ শুক্রবারও এই সংখ্যাটা ছিল ১০ লাখের কাছাকাছি। অর্থাৎ মাত্র একদিনেই নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখেরও বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, বর্তমানে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২৮৩ জন। মারা গেছেন ৫৮ হাজার ৯২৯ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে অন্তত ২ লাখ ৭৭ হাজার ৯৬৫ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

ইতালিতে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন, স্পেনে ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন এবং জার্মানিতে ৯১ হাজার ১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এতে সবচেয়ে বেশি সবচেয়ে মারা গেছেন ইতালিতে। দেশটিতে ১৪ হাজার ৬৮১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। স্পেনে মারা গেছেন ১১ হাজার ১৯৮ জন।

এছাড়া, ফ্রান্সে ৬ হাজার ৫০৭ জন, যুক্তরাজ্যে ৩ হাজার ৬০৫ জন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

বিশ্বজুড়ে এপর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৬৬৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি সুস্থতার হার চীনে। দেশটিতে আক্রান্ত ৮২ হাজার রোগীর মধ্যে প্রায় ৭৭ হাজারই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্পেনে ৩০ হাজার ৫১৩ জন, জার্মানিতে ২৪ হাজার ৫৭৫ জন, ইতালিতে ১৯ হাজার ৭৫৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেশি হলেও যুক্তরাষ্ট্রে সুস্থতার হার অনেক কম। দেশটিতে এপর্যন্ত মাত্র ৯ হাজার ৮৬৩ জন করোনামুক্ত হয়েছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের