শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
BBC24 News
রবিবার, ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আরও নতুন শনাক্ত ১৮, মৃত্যু ১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আরও নতুন শনাক্ত ১৮, মৃত্যু ১
১০৭৫ বার পঠিত
রবিবার, ৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে করোনায় আরও নতুন শনাক্ত ১৮, মৃত্যু ১

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯-জনে। আর এসময়ের মধ্যে নতুন করে ১৮ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮। এসময়ের মধ্যে ৩ জনসহ সবমিলিয়ে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর ৪৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও ১৪ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

রোববার (০৫ এপ্রিল) দুপুর দুইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৫। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। গত ২৪ ঘণ্টায় দেশের ১৪টি ল্যাবে ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৩টি নমুনায় পজিটিভ পেয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠান ৫ জনের নমুনায় পজিটিভ পেয়েছে। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ঢাকার ১২ জন, নারায়ণগঞ্জের ৫ জন, মাদারীপুরের একজন। ১৮ জনের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী। নতুন করে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।

রাজধানী ঢাকার বাসাবো এলাকায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে আর মিরপুরে ১১ জন। দুটি এলাকায় আমরা ক্লাস্টার আকারে রোগী পেয়েছি।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট