নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ জানান, দুই সপ্তাহ ধরে তার জ্বর ছিল। পরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে। ৬ এপ্রিল দুপুরে তিনি মারা যান। খবর পেয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় আক্রান্তের বাড়ি ও আশপাশ লকডাউন করে দেওয়া হয়।
এর আগে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ এলাকায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত এক নারী মারা যান। পরে গত ৪ এপ্রিল আরও এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলা এলাকায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়।





পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ 