মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আরও নতুন শনাক্ত ৪১, মৃত্যু ৫
বাংলাদেশে আরও নতুন শনাক্ত ৪১, মৃত্যু ৫
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭।
এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। মোট শনাক্ত সংখ্যা এখন ১৬৪। নতুন শনাক্তদের মধ্যে ২০ জন ঢাকার এবং ১৫ জন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।
নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেনি। করোনা আক্রান্ত ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন, মহিলা ১৩ জন। বয়স বিভাজন এর ক্ষেত্রে ১০ বছর নিচে একজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে রয়েছেন সাতজন, ৬০ বছরের উপরে রয়েছে ৫ জন।
করোনা আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় একজন, কেরানীগঞ্জে একজন, চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছে।
নতুন মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ৬০ বছরের উপরে দুইজন, ৫০ থেকে ৬০ এর মধ্যে রয়েছে দু’জন, ৪০ থেকে ৫০ এর মধ্যে রয়েছে একজন। এদের মধ্যে দু’জন ঢাকার, বাকি তিনজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানা




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 