বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | প্রশাসন » সরকারি ৫৩ কর্মকর্তা ত্রাণ কার্যক্রম মনিটরিং করবেন
সরকারি ৫৩ কর্মকর্তা ত্রাণ কার্যক্রম মনিটরিং করবেন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি ত্রাণ কার্যক্রম মনিটরিংয়ের জন্য ৫৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এসব কর্মকর্তাকে বিভাগ ও জেলাভিত্তিক ত্রাণ কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব দিয়ে গত সোমবার (০৬ এপ্রিল) আদেশ জারি করা হয়।
অতিরিক্ত সচিব থেকে উপ-সচিব ও পদমর্যাদার কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে ত্রাণ কার্যক্রম মনিটরিং করে মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারে (এনডিআরসিসি) প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা বাড়ার পর গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এই ছুটিতে শ্রমজীবী কর্মহীনদের ও মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ৬৪ জেলায় চার দফায় ২২ কোটি ১৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং ৫৬ হাজার ৫৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।




বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
চীন যাচ্ছেন পুতিন
হাম ও উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৭০৮
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস 